

১• মিথ্যা বলে পণ্যের দোষ-ত্রুটি গোপন না করা।
২• ব্যবসা একজন ব্যবসায়ীর কাছে আমানতস্বরূপ, এ আমানতের খেয়ানত না করা।
৩• ব্যবসায়ের পুঁজি হালাল উপায়ে অর্জিত হওয়া।
৪• অধীনস্থ কর্মচারীদের ওপর জুলুম না করা।
৫• মাপে এবং ওজনে কম না দেয়া।
৬• ব্যবসার সময় আল্লাহকে স্মরণ রেখে ব্যবসায়িক লেনদেনে কোনরূপ তারতম্য না করা।
৭• ব্যবসার মাধ্যমে হালাল জীবিকা অর্জনের চেষ্টা করা।
৮• অলসতা পরিহার করে কঠোর পরিশ্রম করা।
৯• ক্রেতাকে ধোঁকা বা প্রতারণায় না ফেলা।
১০• অবৈধভাবে রাতারাতি বড়লোক হওয়ার আকাঙ্ক্ষা না করা।
১১• ক্রয়-বিক্রয়ের সময় মিথ্যা শপথ না করা।
১২• বেশি মূল্য পাওয়ার আশায় নিজের জিনিসের অতিরিক্ত প্রশংসা না করা।
১৩• পণ্য বিক্রয়ের সময় দোষ-ত্রুটি প্রকাশ করা।
১৪• সংকটকালে বিদেশী পণ্য আমদানি করে জাতীয় সংকট দূর করা।
১৫• যথাসময়ে অন্যের প্রাপ্য টাকা পরিশোধ করা।
১৬• অন্যের থেকে টাকা আদায়কালে উত্তম ব্যবহার করা।
১৭• ব্যবসায়ের লাভ-লোকসানে ধৈর্য্যশীল থাকা।
১৮• অধিক মুনাফার আশায় মাল মজুদ না করা।
১৯• ভেজাল দিয়ে পণ্য বিক্রি না করা।
২০• ওয়াদা ভঙ্গ না করা, ইত্যাদি।
— Salam Enterprise (@torkipoint) July 9, 2020
© Copyright Salam Enterprise
Make a free website with Yola